সুনামগঞ্জে ধান ক্ষেত পড়েছিল নি থ র দেহ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ PM

সুনামগঞ্জে ধান ক্ষেত পড়েছিল নি থ র দেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১১:১২:৩৮ AM

সুনামগঞ্জে ধান ক্ষেত পড়েছিল নি থ র দেহ

ফাইল ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি ধান ক্ষেত থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরের ধান ক্ষেতের একটি ডোবা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়৷

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরে জমির মালিক নুর হোসেন (৫০) তার ধান ক্ষেতে দেখতে গেলে জমির পাশে অজ্ঞাত পুরুষের লাশ দেখতে পান। তাৎক্ষণিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক