৩১ দফা বা স্ত বা য় নে সকলকে একসাথে কাজ করতে হবে: সালমা নজির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ PM

৩১ দফা বা স্ত বা য় নে সকলকে একসাথে কাজ করতে হবে: সালমা নজির

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৯:৩৯:৫৩ AM

৩১ দফা বা স্ত বা য় নে সকলকে একসাথে কাজ করতে হবে: সালমা নজির

ছবি: নিজস্ব


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজীর হোসেনের সহধর্মিণী ও বি এনপির সম্ভ্যাব্য এমপি প্রার্থী সালমা নজির। 

গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত তাহিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজার এবং পথ সভায় তিনি তারেক রহমানের ৩১ দফার গুরুত্বপূর্ণ দিক গুলো জনগনের কাছে তুলে ধরেন।  

বিভিন্ন পথ সভায় বিপুল পরিমাণ নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে এমপি প্রার্থী সালমা নজির  জনতার উদ্দেশ্য  বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বি এনপির ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি আরও  বলেন বি এনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহনের মাধ্যমে দেশ ও জাতির সম অধিকার বাস্তবায়ন করা হবে।এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।এতে কোন রাজনৈতিক বৈষম্য থাকবেনা। স্বৈরশাসক দেশের প্রতিটি প্রতিষ্ঠান কে যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।এজন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের  বিকল্প নেই। 

৫ আগষ্টের আগে স্বৈরাচারী সরকার কে হটাতে দলমত নির্বীশেষে সবাইকে নিয়ে আন্দোলন করেছে বি এনপি। এবং সরকার পতন হতে বাধ্য হয়েছে। এখন দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্টায় সংগ্রাম শুরু হয়েছে। আসুন আমরা সকলে মিলে সকল দ্বিধা দন্দ ভুলে গিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এক সাথে কাজ করি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক