ঘন কু য়া শা র চাদরে ঢে কে রয়েছে মৌলভীবাজারের আকাশ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ AM

ঘন কু য়া শা র চাদরে ঢে কে রয়েছে মৌলভীবাজারের আকাশ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৯:৪৭:৩৪ AM

ঘন কু য়া শা র চাদরে ঢে কে রয়েছে মৌলভীবাজারের আকাশ

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার পুরো আকাশ ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। সূর্যের মূখ ক্ষণিকের জন্যও দেখা মিলেনি। গত তিন দিন থেকে জেলার ৭টি উপজেলায় ঘন কুয়াশা ও মাঘে’র শীতের কাঁপন শুরু হয়েছে। জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জন’জীবন বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বিশেষ করে জেলার পাহাড়ি এলাকার অসহায় দরিদ্র জনগোষ্ঠী ও চা শ্রমিকরা রয়েছে চরম দুর্ভোগে। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সড়কগুলোতে বেড়েছে দুর্ঘটনা, এতে ধীরগতিতে যান চলাচল করছে। দিনমজুর ও চা শ্রমিকদের শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে বের হতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ঘন কুয়াশায় ঢাকা কমলগঞ্জের ফুলবাড়ী চা বাগানের শ্রমিক সন্দীপ রায় বলেন, ‘হামরার বাগানে এখন খুব বেশী শীত। এই শীতে হাত-পা খুব বেশী কাঁপছে, শরীর জড়োসড়ো হই যায়। কাম করতে পারি না, আর কাম না করলে হামরা কী খাইমু, শীতে কাজ না করলে হামরা কি খাইয়া থাকমু? দিনমজুর রহমান মিয়া জানান, বাবা আমাদের কি আর শীত আর গরম আছে। কাজ করতে হবে। কাজ না করলে পরিবার চলবে না। পরিবারের সবাইকে নিয়ে  না খেয়ে উপাস মরতে হবে।

এ দিখে কৃষক সুরুজ মিয়াকে জিজ্ঞেস করলে বলে, আমাদের তিন ফসলি জমি খুবই কম, আমার টাকা পয়সা খবর করে জমিতে পানি লাগিয়ে বুরু চাষ করি, শীত যতই আসুন না কেনো আমাদের সময় মতো জমিতে ধান না লাগাতে পারলে আমাদের অনক ক্ষতি হয়ে যাবে, তাই আমারা শীতের অপেক্ষা না করে কাজে লেগে যাই, প্রথমে ঘন্টাখানেক শীত লাগলে ও  পরে’তা শরিরের সাথে মিশে যায়। ঠান্ডার বোঝা যায় না। যদিও আমাদের সরকার থেকে কোন অনুদান দেওয়া হতো তাহলে আমাদের খুব উপকার হত।

আবহাওয়া অধিদপ্তরের থেকে জানাযায়, নতুন বছরের জানুয়ারিতে বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী