ন্যাশনাল টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক হলেন মহসিন মিয়া মধু
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ AM

ন্যাশনাল টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক হলেন মহসিন মিয়া মধু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০২:৪০:০৯ AM

ন্যাশনাল টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক হলেন মহসিন মিয়া মধু


শ্রীমঙ্গল পৌরসভার চার বারের সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া মধু রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৬৭৯তম বোর্ড সভার প্রস্তাব এবং তা অনুমোদন করে অদ্য ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রেরিত সম্মতিপত্রের প্রেক্ষিতে আপনাকে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তির আনন্দে শুক্রবার দিনব্যাপী বিএনপি, লেমন গ্রুপসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ মো. মহসিন মিয়া মধুকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসব শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জহির উদ্দিন প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী