ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের উদ্যােগে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ PM

ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের উদ্যােগে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ১২:০৪:২৬ PM

 ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের উদ্যােগে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের উদ্যােগে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় ইসহাকপুর মাঠে বাউরকাপন ক্রিকেট ক্লাব বনাম ভাগ্য নারায়ন ক্রিকেট ক্লাব এর মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ভাগ্য নারায়ন ক্রিকেট ক্লাবকে হারিয়ে বাউরকাপন ক্রিকেট ক্লাব বিজয়ী হয়েছে। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন- ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের সেক্রেটারি তকদ্দুছ আলী।

এসময় উপস্থিত ছিলেন- ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকের ভাইস চেয়ারম্যান সাজ্জাদ আলী, যুক্তরাজ্য প্রবাসী ফজলুল করিম, যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমদ, সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল হাই, সমাজসেবক আব্দুল ওয়াহাব, আখলুল করীম, শাহিনুর রহমান, ফখরুজ্জামান, সুরত মিয়া, আব্দুল আলী, আবু তাহের, সুয়েদ আহমদ, মতছির আলী, সিরাজুল ইসলাম, জুবায়ের আহমদ, ক্রিকেটার জাকারিয়া হাবিব জিকু, স্বপন আহমদ, রাশেদ আহমদ, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক