শ্রীমঙ্গল থানার আয়োজনে ট্রা ফি ক স প্তা হ পালিত
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ AM

শ্রীমঙ্গল থানার আয়োজনে ট্রা ফি ক স প্তা হ পালিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০১:১৪:২১ AM

শ্রীমঙ্গল থানার আয়োজনে ট্রা ফি ক স প্তা হ পালিত

ছবি: নিজস্ব


ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গল থানার আয়োজনে শ্রীমঙ্গলে  ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে।

রবিবার ২৬ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় ট্রাফিক বিভাগ শ্রীমঙ্গল এর উদ্যোগে শ্রীমঙ্গল থানা থেকে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টি আই হাসান আল মামুন, নীহার রঞ্জন সিংহ,টি আই  এস এম জালাল উদ্দিন, সার্জেন্ট জয়ন্ত কুমার দাশ, ঝন্টু বৈদ্য, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: আমজাদ হোসেন রনি, সহ সভাপতি গোলাম রহমান  মামুন, শিক্ষক মো: আবুল কাশেম, মো. মিছির আলীসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের  নেতৃত্বে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি ছাত্ররা যানবাহনের চালকদের ট্রাফিক সচেতনতার লক্ষ্যে  বিভিন্ন যানবাহনে স্টিকার ও গাড়ির চালকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই এস এম জালাল উদ্দিন বলেন, ‘ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করে না, তারা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করে। দুর্ঘটনা এড়াতে শুধু যানবাহন চালক নয়, সাধারণ পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই দুর্ঘটনার প্রবণতা কমবে এবং আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।’ এসময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং ট্রাফিক সপ্তাহের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উৎসাহ দেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী