ছাতকে কৃষক -কৃষাণীদের সাথে মত বিনিময় ও প্রশিক্ষণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ PM

ছাতকে কৃষক -কৃষাণীদের সাথে মত বিনিময় ও প্রশিক্ষণ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৭:০০:১৩ AM

ছাতকে কৃষক -কৃষাণীদের সাথে মত বিনিময় ও প্রশিক্ষণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে "আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প'র (১ম সংশোধিত) উপকারভোগী কৃষক কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর কৃষি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। সিলেট অঞ্চলের কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক ডঃ  কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম, এডিএসআরএমটিপি, ডিএই (ঢাকা) প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা শোহেব মাহমুদ, আলা উদ্দিন, মোজাম্মেল হক, বিদ্যুৎ তালুকদার, মাশরুফ হোসেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী পতিত জমিতে ফসলের আবাদ বৃদ্ধি, সারের সুষম ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করেন। পাশাপাশি ধান উৎপাদনের সাথে রবি মৌসুমে ভুট্টা, সরিষা, গম, সুর্যমূখী, মাসকলাই, আলুসহ সকল ধরনের সবজি উৎপাদনের গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। এর আগে সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে ছাতকের বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীদের মাঝে কৃষি উৎপাদন কলাকৌশল বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক