সী মা ন্তে বাংলাদেশিকে কু পি য়ে হ*ত্যা করলো ভা র তী য় রা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সী মা ন্তে বাংলাদেশিকে কু পি য়ে হ*ত্যা করলো ভা র তী য় রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ১০:৫১:১৪ পূর্বাহ্ন

সী মা ন্তে বাংলাদেশিকে কু পি য়ে হ*ত্যা করলো ভা র তী য় রা

ফাইল ছবি


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন ভারতীয়রা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার।

পুলিশ জানায়, দুপুরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে আহাদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আহাদ আলীর।

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, হামলাকারী ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদ আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তা স্পষ্ট নয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, মরদেহ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেও বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত