শৈ*ত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে মৌলভীবাজারসহ তিন জেলায়
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩০ PM

শৈ*ত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে মৌলভীবাজারসহ তিন জেলায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০১:৪৪:০৪ AM

শৈ*ত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে মৌলভীবাজারসহ তিন জেলায়

ফাইল ছবি


দেশের তিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সোমবার দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও আগামীকাল মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বুধবার রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, সোমবার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মঙ্গল ও বুধবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের প্রথমদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। 

এদিকে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ