ছবি : সংগৃহীত
বিগত স্বৈরাচার আওয়ামিলীগ বিরোধী সকল আন্দোলনে ত্যাগি নেতা কর্মী ও দলের দুঃসময়ে নেতৃত্বদানকারী তৃনমূলের নেতা-কর্মী দের কে অবমূল্যায়ন করে আওয়ামীলীগের দোসর, হাইব্রিড, নিষ্ক্রিয় ব্যক্তিদের কে নিয়ে ফরমায়েশি কমিটি প্রত্যাখান করে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উক্ত সমাবেশে পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ও সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা বক্তব্যকালে জেলার নেতৃবৃন্দের সুদৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে দলের ত্যাগী পরিশ্রমী ও দলের জন্য নিবেদিত যোগ্য নেতা-কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করার দাবি জানানো হয়।
মৌলভীবাজার জেলা’র প্রতিটি উপজেলায় এই কমিটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিএনপি নেতৃবৃন্দের মধ্যে চরম আকারে হতাশা দেখা দিয়েছে, উপজেলার অনেক নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের নির্যাতনে থেকে প্রতিকূল অবস্থায় রাজনীতি করে এখন যদি দলের নেতাদের দ্বারা অন্যায় হয় তা হলে আমরা কোথায় যাবো? আমাদের বিশ্বাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার বিএনপি’ রক্ষায় দৃষ্টান্ত মূলক সিদ্ধান্ত দিবেন।
জৈন্তাবার্তা / সুলতানা




