মৌলভীবাজারে উপজেলা বি*এনপির আহ্বায়ক কমিটির সভা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৯ PM

মৌলভীবাজারে উপজেলা বি*এনপির আহ্বায়ক কমিটির সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০২:৫০:৩৬ AM

মৌলভীবাজারে উপজেলা বি*এনপির আহ্বায়ক কমিটির সভা


মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় মৌলভীবাজার পৌরসভার হলরুমে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ ফয়সাল আহমেদ, সফিউর রহমান শফি, কাজল মাহমুদসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা।

সভায় প্রধান অতিথি ফয়জুল করিম ময়ূন সদর উপজেলার সাংগঠনিক ১৩টি ইউনিয়নের ইউনিটগুলোতে দ্রুত সাংগঠনিক সভার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা দেন। এসব কমিটিতে বিগতদিনের আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং সেসব ত্যাগী, সৎ ও মেধাবীদের খুঁজে আগামীর নেতৃত্বে নিয়ে আসার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

সভা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ