নেইমারসহ দোয়ারাবাজারের হাসন হ*ত্যা মা ম লা র ৩ আসামি রি মা ন্ডে
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ PM

নেইমারসহ দোয়ারাবাজারের হাসন হ*ত্যা মা ম লা র ৩ আসামি রি মা ন্ডে

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৪:৩৫:৫৪ AM

নেইমারসহ দোয়ারাবাজারের হাসন হ*ত্যা মা ম লা র ৩ আসামি রি মা ন্ডে

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হাসান আলী (৩১)  হত্যা মামলার ৩ আসামিকে রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। আসামিদের মধ্যে ১নম্বর আসামী নেইমার ৪ দিন এবং তার বাবার গৌছ আলী ও ভাই হোসাইনকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য দু'দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) সুনামগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র'র আদালত এসব আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য  রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত নেইমার'কে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিন তার বাবা গৌছ আলী ও ভাই হোসাইন আহমদকে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ যে, পূর্ব বিরোধের জেরে গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলী'র পুত্র হাছান আলী (৩১) কে ছুরিকাঘাতে হত্যা করে দূর্বিত্তরা। পরে ২৮ ডিসেম্বর নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে  ৯ জনের নাম উল্লেখ করেও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামী করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এতে গত ২৩ জানুয়ারি দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শরিয়তপুর জেলার নড়িয়া থানধীন থিরপাড়া ডিঙ্গামানিক এলাকায় অভিযান পরিচালনা করে ১নাম্বার আসামী নেইমার (২০) ও ২ নাম্বার আসামী  হোসাইন আহমদ(১৯) ও  এর আগে গত ১৭ জানুয়ারি গৌছ আলী (৬০) ও তার পুত্র মাহিন মিয়া (১৯) কে ঢাকার উত্তরা হতে আটক করে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক