ফাইল ছবি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবির।
সহকারি প্রধান শিক্ষক মো. এনায়েতুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ. প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, কল্পনা রানী দে, শওকত হায়দার তালুকদার, উত্তম কুমার সরকার, রুপালী বেগম, মো. বালক শাহ্, সাবিয়া জেসমিন, মোছা. রিপা আক্তার, মো. মোশারফ হোসেন আকন্দ, প্রিয়াঙ্কা রানী পাল, সমকাল প্রতিনিধি এনামুল হক, সুনামগঞ্জের খবরের ধর্মপাশা সংবাদদাতা মো. শহীদুল ইসলাম শাহীন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




