জগন্নাথপুরে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ন ব ব ন্ধ ন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ AM

জগন্নাথপুরে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ন ব ব ন্ধ ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০৮:৪৫:৩৫ AM

জগন্নাথপুরে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুরে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতির পদ থেকে অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন কে অপসারণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা সম্প্রতি রাজনৈতিক প্রভাবকাটিয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনের বিরুদ্ধে বিগত দিনে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্টসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে তাঁর অপসারণ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছাব্বির রায়হান রাহি,রুহান আহমেদ, মোশতাক হোসাইন,নবম শ্রেণির শিক্ষার্থী কাওছার আহমেদ সালিহা মেহজাবিন প্রমুখ উল্লেখ্য গত ১৩ জানুয়ারি সিলেট শিক্ষা বোর্ডের আদেশে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হন অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছালিক এম ছোবহান বাদী হয়ে উচ্চ আদালতে (মহামান্য হাইকোর্টে) মামলা দায়ের করলে ২৮ জানুয়ারি আদালত সভাপতি পদে অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনের পদ স্থগিতের আদেশ দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক