ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের শিক্ষকতা পেশায় শেরে-বাংলা পদক লাভ।
বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে শনিবার সকালে রাজধানী ঢাকার মগবাজারস্থ জলপাই চাইনিজ রেস্টুরেন্টের ভি আই পি অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের হাত থেকে পদকটি গ্রহন করেন মঈন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শিরিন আক্তার।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের চেয়ারম্যান হোসেন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই বি এ আই এস ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ, ঢাকা ধনিয়া বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর সায়রা বেগম শিউলী মালা, সংগীত শিল্পী ফাতেমা তুজ জহুরা, মিডিয়া ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন,, আসিফুর রহমান, জায়েদ হোসাইন লাকি,প্রমূখ।উল্লেখ্য সারা দেশে জরিপ করে সমাজ সেবা, শিক্ষানুরাগী, শিক্ষক, সাহিত্যে ও শিল্পী দের খোঁজে বের করে এ পদক গুলো দেওয়া হয়। তারই অংশ হিসেবে মঈন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারকে এ পদক দেওয়া হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




