সুনামগঞ্জে সড়কে গাছ ফেলে ৪ গাড়িতে ডা কা তি র ঘটনায় মূল হোতা গ্রে প্তা র
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ AM

সুনামগঞ্জে সড়কে গাছ ফেলে ৪ গাড়িতে ডা কা তি র ঘটনায় মূল হোতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৫ ০৪:১৭:০৭ AM

সুনামগঞ্জে সড়কে গাছ ফেলে ৪ গাড়িতে ডা কা তি র ঘটনায় মূল হোতা গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চারটি গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় একটি পাইপগানসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ছাতক সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদের নেতৃত্বে হায়দরপুর গ্রামের যৌথ বাহিনীর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস ওরফে কুদ্দুস ডাকাত (৪৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আজিদুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ বলেন, তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতিতে নেতৃত্বে ছিলেন বলে স্বীকার করেছেন। পরে তাঁর তথ্যমতে একটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সড়কে ডাকাতির ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় মামলার পর আজ শনিবার কুদ্দুসকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে গাছ ফেলে মধ্যরাতে ৪ গাড়িতে ডাকাতিসুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে গাছ ফেলে মধ্যরাতে ৪ গাড়িতে ডাকাতি

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়। জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক