মৌলভীবাজারে বালুমহালের ইজারা বন্ধের দাবিতে মা ন ব ব ন্ধ ন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৭ PM

মৌলভীবাজারে বালুমহালের ইজারা বন্ধের দাবিতে মা ন ব ব ন্ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৫ ০৮:৫১:১৪ AM

মৌলভীবাজারে বালুমহালের ইজারা বন্ধের দাবিতে মা ন ব ব ন্ধ ন

ফাইল ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সেই সঙ্গে সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন এবং রাজাপুর ও ধলিয়া বেড়িবাঁধের কাজের অগ্রগতির দাবি তোলা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতুটি এখনো চালু হয়নি। এর আগেই বালু উত্তোলনের কারণে এটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা জানান, প্রায় চার বছর আগে সেতুটির নির্মাণকাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক তৈরি না হওয়ায় তিন ইউনিয়নের বাসিন্দারা উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ