সুনামগঞ্জে 'বুক পকেটে আমার শহর' কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ AM

সুনামগঞ্জে 'বুক পকেটে আমার শহর' কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৫ ১১:১৭:২১ AM

সুনামগঞ্জে 'বুক পকেটে আমার শহর' কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

ফাইল ছবি


সুনামগঞ্জে যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক-গীতিকার ইশতিয়াক রুপু'র লেখা 'বুক পকেটে আমার শহর' কবিতার বইয়ের পাঠ উন্মোচন হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠান হয়।

সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। প্রকাশিত গ্রন্থের ওপর আলোচনা করেন কবি ইকবাল কাগজী ও কবি কুমার সৌরভ। আইনজীবী-লেখক এনাম আহমদের সঞ্চালনায়

শুভেচ্ছা বক্তব্য দেন লেখক সুখেন্দু সেন, কবি মুনমুন চৌধুরী, লেখক রেহান রেজু, ইসতিয়াক রুপু, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, আইনজীবী  আনিসুজ্জামান,  কলেজশিক্ষক এনামুল কবির, ব্যাংকার মো. গোলাম আজাদ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, সুনামগঞ্জকে আমরা কবিতা ও গানের শহর বলি। এই গ্রন্থ শহর নিয়ে কবির আবেগ, প্রীতি ও ভালোবাসার প্রকাশ।

কবি সুখেন্দু সেন বলেন, যাঁরা দেশে থাকেন তাঁরা একভাবে শহরকে দেখেন। কিন্তু যিনি প্রবাসে থাকেন তিনি হৃদয় দিয়ে তাঁর জন্ম শহরকে দেখেন। তিনি সহজসরল ভাষায় তাঁর নিজের দেখা শহর, শহরকে নিয়ে তিনি যা লিখেছেন, সেটি পাঠে যে কেউ অতীতস্মৃতিকাতরতায় ভুগবেন।

বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী বলেন, আমাদের একজন কবি ছিলেন, মমিনুল মউজদীন । যিনি পৌরসভার চেয়ারম্যান  থাকাকালীন জোছনা উপভোগ করার জন্য শহরের সড়কবাতি নিভিয়ে দিতে। দেশের মানুষ সেটা জানে। তিনি সুনামগঞ্জ শহরকে কবিত, জোছনা, গান ও প্রেমের শহর বলতেন। এই শহরকে আমার ভালোবাসি। সেই ভালোবাসা ইশতিয়াক রুপু তাঁর কবিতায় তুলে ধরেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক