ফাইল ছবি
শহরে আগামীকাল রবিবার ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সন্ধ্যায় জরুরি বিদ্যুৎ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আবু নুয়মান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামীকাল রবিবার লাইনের আশে-পাশের গাছের শাখা-প্রশাখা (রাইট অফ ওয়ে) কর্তনের জন্য সকাল ৮টায় বিকাল ৫টা পর্যন্ত ১১কেভি বড়পাড়া ফিডারের আওতাধীন বড়পাড়া, পশ্চিম তেঘরিয়া, লম্বাহাটি, সাহেব বাড়ি ঘাট, আরপিননগর, পশ্চিম বাজার, মধ্যবাজার, সুরমা মার্কেট, জেল রোড এলাকায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সুনামগঞ্জ বিউবো আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে।
জৈন্তাবার্তা / মনোয়ার




