কমলগঞ্জে দৈনিক সংগ্রামের সু*বর্ণ জ য় ন্তী অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৬ PM

কমলগঞ্জে দৈনিক সংগ্রামের সু*বর্ণ জ য় ন্তী অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ১০:০৮:০০ AM

কমলগঞ্জে দৈনিক সংগ্রামের সু*বর্ণ জ য় ন্তী অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২ফেব্রুয়ারি)  বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবের  হলরুমে দৈনিক সংগ্রামের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল হাই ইদ্রিছী'র সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, কমলগঞ্জ প্রেসক্লাব  আহবায়ক এম এ ওয়াহীদ রুলু।

বক্তব্য রাখেন ভানুগাছ বাজার বণিক কল্যাণ সমিতিব সহসভাপতি কাজী মামুনুর রশীদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি এস কে দাশ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি  সৈয়দ সায়েদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাব্বির এলাহী, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি জালাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম প্রতিনিধির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন  দৈনিক সংগ্রাম যে আদর্শ ও নীতি নিয়ে প্রকাশনার যাত্রা শুরু করেছিল  শত বাধা বিপত্তি  সত্ত্বেও গত ৫০ বছরে সে আদর্শ ও নীতি  থেকে একটুও বিচ্যুত হয়নি। তারা পত্রিকার বহুল প্রচার ও সফলতা কামনা করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ