মৌলভীবাজারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সেমিনার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৭ PM

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সেমিনার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৮:০৬:২৮ AM

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সেমিনার

ছবি: নিজস্ব


খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিবাপদ খাদ্য জেলা কার্যালায়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বুলবুল আহমদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইসরাইল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: শাকিব হোসাইন।

তিনি তার উপস্থাপনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর দাপ্তরিক কার্যক্রম ও অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুকি ও তা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। যাতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখতে পারি। এছাড়াও নিরাপদ খাদ্য আইন-২০১৩ সম্পর্কে অবহিত করা ও কোথাও কোন ভেজাল খাবারের সন্ধান বা নিরাপদ খাদ্য বিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে হটলাইন নাম্বার ১৬১৫৫ কল দিয়ে অবহিত করার জন্য অনুরোধ জানান।

সেমিনারে মৌলভীবাজারের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নিরাপদ খাদ্য পরিদর্শকবৃন্দ, হোটেল ও রেষ্টুরেন্টের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ