জগন্নাথপুরের ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরের ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৯:৩১:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরের ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হরিপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় নক-আউট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ ফেব্রুয়ারি ) বিকেলে অনুষ্ঠিত এ খেলার ফলাফল হলো স্কোর শ্রীরামসি ফুটবল ক্লাব ১,  জহিরপুর ফুটবল ক্লাব -০।

উদ্ভোধনী খেলায় উপস্থিত ছিলেন- ক্রীড়ানুরাগী সাহাব উদ্দিন আহমদ, ৮নং আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ক্রীড়াবিদ আলাউদ্দিন আহমদ , ক্রীড়ানুরাগী চান মিয়া, ফুরমত মিয়া, মনফর মিয়া, জালাল উদ্দিন, রুনু মিয়া, কওছর আলী, তাজ আলী, আজাদ আলী, লিটন মিয়া, সালেহ উদ্দিন, মামুন আহমদ, শাহান আলী, রুহেল মিয়া সহ গ্রামের আরও অনেক মুরুব্বিয়ান, যুবক, তরুণ ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

হরিপুর ফুটবল ক্লাব এর আয়োজনে এ খেলার শুরুতে আয়োজকবৃন্দ বলেন- খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর চর্চা নয়। যুব সমাজের অবক্ষয়রোধে অন্য ভূমিকা পালন করে। বিশেষ করে একটি সুন্দর সমাজ গঠনে এরকম ফুটবল টুনামেন্টের আয়োজন করা দেশ জাতি সমাজের জন্য মঙ্গলজনক।

এ খেলার আয়োজনে বিশেষ সহযোগিতা করার জন্য এলাকার প্রবাসী ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ এবং দেশে গ্রামের সহ যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকবৃন্দ ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন