শ্রীমঙ্গলে কমছে না শীত
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৪ PM

শ্রীমঙ্গলে কমছে না শীত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৪:০৪:১৮ AM

শ্রীমঙ্গলে কমছে না শীত

ছবি: নিজস্ব


চায়ের দেশ মৌলভীবাজারে কমছে না শীত। বিশেষ করে চা শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গল উপজেলায় শীতের তীব্রতা বেশি অনুভূতি হচ্ছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রে তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। সকালে বেলা কুয়াশা ভেদ করে সূর্যের উঠায় শীত তেমন একটা অনুভূত হচ্ছে না।

তবে পাহাড়ি এলাকা ও চা বাগান বেষ্টিত নিম্নআয়ের মানুষের মধ্যে প্রভাব পড়েছে।  সরকারীভাবে তেমন একটা শীতবস্ত্র (কম্বল) বিতরণ না হলেও ব্যক্তি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন।

এছাড়াও ন্যাশনাল টি কোম্পানি পরিচালক জেলা  বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র মো.মহসিন মিয়া মধু এপর্যন্ত শীতার্ত মানুষের মধ্যে প্রায় এক লাখ শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করেছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে  গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৩ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে।

এদিকে শীতজনিত রোগে কাবু হয়ে পড়েছেন বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা। বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা। মানুষের পাশাপাশি ভীষণ কষ্টে রয়েছে গবাদিপশুও।

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকার বাসিন্দা জসিম মিয়া বলেন, ‘গ্রাম এলাকায় শীত একটু বেশি। যদিও চারদিকে পাহাড়ি এলাকা তাই শীত নিয়ে কষ্ট করে কাজকর্ম করতে হয়।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ