কুলাউড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৫ PM

কুলাউড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৮:১৮:২৫ AM

কুলাউড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা, কলেজ ও পৌর শাখার আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও কলেজ ছাত্রদল নেতা আবু সালেহ চৌধুরী আলিফের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সুফিয়ান আহমদ, আব্দুল মুক্তাদির মুক্তার, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুহিত সোহেল, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাওসার আহমদ নিপার, আব্দুল মুহিত বাবলু, নুরুল ইসলাম ইমন, কামাল হোসেন, মুক্তার আহমদ , মুসা আহমদ সুয়েট, নাজমুল বারী সোহেল, সদস্য সচিব মুহিবুর আলম মুহিত, সদস্য কাওসার আহমদ বাপ্পু ও সুলতান আহমদ টিপু। মোট ২৪টি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহন করছে।

উদ্বোধনী ম্যাচে উদীয়মান স্পোটিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে সোনালী অতীত একাদশ। খেলায় বিজয়ী দলের খেলোয়াড় মামুন আহমদের হাতে ম্যান অব দা ম্যাচ পুরস্কার তুলে দেন জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এমাদুল মান্নান চৌধুরী তারহাম ও ক্রীড়া সংগঠক সাহেদ উদ্দিন চৌধুরী। টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল কাইয়ুম মিন্টু ও আনোয়ারুল আলম সুহেদ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ