মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ PM

মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১০:১১:০৫ AM

 মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে মঈন উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও ডায়েরী তোলে দেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মছ্লেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী ও শিক্ষক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) বুলবুল আহমদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন চৌধুরী, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জলিল উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম, ফরহাদ উদ্দিন চৌধুরী বিপ্লব, সৈয়দ ইফতেখার হোসেন, খায়রুল হক চৌধুরী, বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আজাদ, রহিম বেগ ও আব্দুল মুমিন চৌধুরী প্রমূখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার