কমলগঞ্জে অ বৈ ধ ভাবে বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জ রি মা না
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে অ বৈ ধ ভাবে বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জ রি মা না

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১১:২৪:০৮ পূর্বাহ্ন

কমলগঞ্জে অ বৈ ধ ভাবে বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জ রি মা না

ছবি: নিজস্ব


মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ফেব্রুয়ারি ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করে রহিমপুর ইউনিয়নের বৃন্দাবনপুর এলাকার সজীব দেবনাথকে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম. সাদিক আল শাফিন।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট, এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত