ছবি: নিজস্ব
বুধবার (৫ ফেব্রয়ারী) মৌলভীবাজার জেলা সরকারী গণ গ্রন্থাগার এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভা জেলা সরকারী গণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ এর সভাপতিত্বে এবং জেলা সরকারী গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান পরিমল শম্মার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম,জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান,জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন। পরে বই পড়া ও প্রতিযোগীতার বিজয়ী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
জৈন্তাবার্তা / মনোয়ার




