কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লা শ উ দ্ধা র
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লা শ উ দ্ধা র

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৫:৪৭:১৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লা শ উ দ্ধা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে ১১বছরের এক শিশুর গলা ও হাত কাটা লাশ উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শমসেরনগর এর ক্যামেলিয়া চা বাগানের পাশের চা বাগানের ১১ নাম্বার শেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুর্নীমা রেলী শমসেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুজতে ঘর থেকে বের হয় পুর্নীমা। সন্ধ্যা হয়ে এলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে অনেক খোজাখুজি করেও পায় নি। সকাল বেলা শ্রমিকরা চা বাগানে কাজ করতে গিয়ে মেয়েটির লাশ দেখতে পায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া বলেন, মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত