মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্র তি যো গি তা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্র তি যো গি তা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ১০:০৫:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্র তি যো গি তা

ছবি: নিজস্ব


মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও স্কুল এন্ড কলেজের সভাপতি মো: ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেনাজ ফেরদৌস, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন মাসুদ।

উল্লেখ্য, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রীড়ায় ৭টি ইভেন্ট ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহন করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত