একুশে সম্মাননা পেলেন গণমাধ্যমকর্মী জাকারিয়া
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ AM

একুশে সম্মাননা পেলেন গণমাধ্যমকর্মী জাকারিয়া

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০১:৩৬:৫৬ AM

একুশে সম্মাননা পেলেন গণমাধ্যমকর্মী জাকারিয়া


একুশে সম্মাননা পদক গ্রহণ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। সার্ক কালচারাল ফোরামের উদ্যোগে শুক্রবার রাতে রাজধানীর বিজয় নগরস্থ হোটেল অরনেটের ভিআইপি অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের হাত থেকে পদকটি গ্রহণ তিনি।

এটিএম মোমতাজুল করিমের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের চেয়ারম্যান হোসেন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর হামিদা খানম, আইবিএআইএস ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ, ঢাকা ধনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সায়রা বেগম শিউলী মালা, সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, মিডিয়া ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন, আসিফুর রহমান, জায়েদ হোসাইন লাকি, মশিউর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার, সাখাওয়াত হোসেন, আমজাদ হোসেন আজাদ প্রমুখ।

উল্লেখ্য, সারা দেশে জরিপ করে সমাজসেবা, শিক্ষানুরাগী, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সাহিত্যিক ও শিল্পীদের এ পদক দেওয়া হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়াকে সফল গণমাধ্যমকর্মী হিসেবে এ পদক দেয়া হলো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক