বড়লেখার ধ*র্ষণ মা*মলার আ*সামি চাঁদপুর থেকে গ্রে*ফতার
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ PM

বড়লেখার ধ*র্ষণ মা*মলার আ*সামি চাঁদপুর থেকে গ্রে*ফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০২:৪৪:৩৮ AM

বড়লেখার ধ*র্ষণ মা*মলার আ*সামি চাঁদপুর থেকে গ্রে*ফতার


মৌলভীবাজার জেলার বড়লেখায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে অভিযুক্ত দেলোয়ার হোসেন (৩০) পালিয়ে আত্মগোপন করেছিলেন চাঁদপুর জেলায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে র‌্যাব-৯ এর বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বড়ময়দান গ্রামের ময়না মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বসতঘরে নিয়ে পাঁচ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন দেলোয়ার। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বড়লেখা থানায় মামলা দায়ের করলে দেলোয়ার পালিয়ে যান।

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। অবশেষে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার টুবগী এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

দেলোয়ারকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক