শিক্ষামূলক সংগঠন থার্স্ট ফর নলেজের মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ PM

শিক্ষামূলক সংগঠন থার্স্ট ফর নলেজের মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ১১:৫১:৩৫ AM

শিক্ষামূলক সংগঠন থার্স্ট ফর নলেজের মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘থার্স্ট ফর নলেজ’ আয়োজিত জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দূপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহার প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন।

থার্স্ট ফর নলেজের সভাপতি বকসী মিসবাহ্ উর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মনসুর আলমগীর, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ মোঃ শেরউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজের হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শরিফুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন।

থার্স্ট ফর নলেজ এর সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মোতাহের হোসেন ভুঁইয়া ও শিক্ষার্থী প্রতিনিধি উওরা রায়।

পরে অতিথিরা মেধা যাচাই পরীক্ষায় উত্তির্ণ ১৩১ জনকে নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা ও শিক্ষা উপকরণ বাবৎ আরও ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক