আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ PM

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০২:২২:৪৩ AM

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত যেন জেঁকে বসেছে। রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা গত দুদিন ধরে বয়ে চলেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে আজ ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গতকাল শনিবার ছিল একই তাপমাত্রা। তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে। এই শেষ মুহূর্তে এ অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শ্রীমঙ্গল অফিস জানায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার