জগন্নাথপুরে শেখ মুজিবুরের দুইটি ম্যুরাল ভাংচুর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ AM

জগন্নাথপুরে শেখ মুজিবুরের দুইটি ম্যুরাল ভাংচুর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৯:০৪:৪০ AM

জগন্নাথপুরে শেখ মুজিবুরের দুইটি ম্যুরাল ভাংচুর

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে শেখ মুজিবুর রহমানের দুইটি ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রথম শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরালটি হাতুড়ে, শাবল ও গ্রীস মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনের ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে অন্য কোনো স্থাপনা ভাংচুর করা হয়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল বিরুদ্ধ জনতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দুটি ভেঙে দিয়েছে। তবে অন্য কোন  স্থাপনা ভাংচুর করা হয়নি।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে  ক্ষুব্ধ ছাত্র জনতা ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে মুজিবের ম্যুরাল ভাংচুর করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক