তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ১২:৪৮:৫৫ অপরাহ্ন

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে


কনকনে শীত আর অনুজ্জ্বল সূর্যালোকের কুয়াশাঘেরা আকাশ এখনও ঘিরে রেখেছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলকে। কুয়াশা কেটে হালকা রোদ উঠে আবার মুহূর্তেই হারিয়ে যায়। এমন চা-বাগান ঘেরা, রাবার বাগান ঘেরা প্রকৃতিতে পর পর ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার পারদ বইছে।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর সিলেট শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, আজ সোমবার আমরা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছি। এটিই আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) এবং এর আগের দিন শনিবার (৮ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, কুয়াশার কারণে সূর্যের দেখা নেই। ফলে শীত কাটছে না, অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা আমেজ। বসন্ত ধীরে ধীরে প্রকৃতিতে আসার সাথে সাথেই তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল এবং ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ১১ দশমিক ২ এবং ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস নিয়ে দেশের ‘দ্বিতীয়’ ও ‘তৃতীয়’ সর্বনিম্ন তাপমাত্রার স্থানে রয়েছে যথাক্রমে তেতুলিয়া ও রাজশাহী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত