জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ AM

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০১:৫১:৫৭ AM

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা


স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে সংগঠনের আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হোসেন ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সংবর্ধনা দেয়া হয়।

স্টুডেন্টস কেয়ার এর সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, পৌর আল ইসলাহ এর সেক্রেটারি মাওলানা বদর উদ্দিন আল-আমীন, ব্যবসায়ী খাজা শাকিল, সমাজসেবক রেদোয়ান হোসেন, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাবেক সভাপতি মাছুম মিয়া ও জামাল হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন স্টুডেন্টস কেয়ার এর সহ-সভাপতি সুলেমান আহমদ, আমিনুর রহমান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তারেক ও সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন রিয়াজুল করিম, মিফতা, মুহিবুর, আবুল কালাম, আবুল, সুমন, সুমেল, রায়হান, আশিকুর, সাহেদ, সামছুন্নুর, সাবাজ, সাইদুর, মারজান, ফাহাদ, মুনাইম, মামুন, হাফিজুর, জিতু, মুহিত প্রমুখ।

পরে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ