জগন্নাথপুরে ব্যাপক নদীভা*ঙন, তীর সংরক্ষণের দাবি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ AM

জগন্নাথপুরে ব্যাপক নদীভা*ঙন, তীর সংরক্ষণের দাবি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০২:০০:১১ AM

জগন্নাথপুরে ব্যাপক নদীভা*ঙন, তীর সংরক্ষণের দাবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবিতে চার গ্রামের বাসিন্দাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, গঙ্গানগর ও মধীপুর গ্রামের লোকজনের উদ্যোগে  জালালপুর-খানপুর নামক স্থানে কুশিয়ারা নদীর ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্তত পাঁচ শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কয়েক বছর ধরে কুশিয়ারা নদীর করাল গ্রাসে গ্রামীণ রাস্তাঘাট, বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। বর্তমানে নতুন করে ভাঙনের হুমকির মুখে পড়েছে জালালপুর গ্রামের একমাত্র সরকারি পাকা সড়ক, কবরস্থান  ও খেলার মাঠসহ বসতবাড়ি। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকা কুশিয়ারা নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা হয়েছে। অবিলম্বে নদীর তীর সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, ফারুক আহমেদ, মাওলানা বেলাল আহমদ, তমিজ উদ্দিন, রফান উদ্দিন প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের প্রধান, পাউবোর সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, ভাঙন এলাকার পাশে হাওরের ফসলরক্ষায় বিকল্প একটি ছোট বাঁধ রয়েছে। ভাঙন রোধে এখন অন্য কোনো প্রকল্প নেই।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক