অপারেশন ডেভিল হান্টে মৌলভীবাজারে গ্রে প্তা র ৪৪
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্টে মৌলভীবাজারে গ্রে প্তা র ৪৪

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৫:৪০:৪৯ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্টে মৌলভীবাজারে গ্রে প্তা র  ৪৪

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে চলছে অপারেশন ডেভিল হান্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে এ অপারেশন। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।পুলিশ জানায়, গত দুইদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর ও কালাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়াও গ্রেপ্তার বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত