অ*পারেশন ডে*ভিল হা*ন্ট : সুনামগঞ্জে গ্রে*ফতার আরও ৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ PM

অ*পারেশন ডে*ভিল হা*ন্ট : সুনামগঞ্জে গ্রে*ফতার আরও ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৩:০৩:২৯ AM

অ*পারেশন ডে*ভিল হা*ন্ট : সুনামগঞ্জে গ্রে*ফতার আরও ৬


সুনামগঞ্জে ডেভিল হান্ট অভিযানে বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত ২৪ ঘণ্টায় দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলা যুবলীগের সদস্য তপন সরকার তপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রিয়তোষ দে চন্ডী, ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুর রহমান, জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. মুহিবুর রহমান, শাল্লা উপজেলা কৃষক লীগের সদস্য আরজ আলী ও দিরাই উপজেলার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহম্মেদ খসরু।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত তাদেরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অপরাধীদের গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জৈন্তা বার্তা/আরআর