মৌলভীবাজারে দৈনিক যুগান্তর এর ২৫তম বর্ষপূর্তি পালিত
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ PM

মৌলভীবাজারে দৈনিক যুগান্তর এর ২৫তম বর্ষপূর্তি পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৬:১৮:৪৯ AM

মৌলভীবাজারে দৈনিক যুগান্তর এর ২৫তম বর্ষপূর্তি পালিত

ছবি: নিজস্ব


যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দৈনিক যুগান্তর এর ২৫তম বর্ষপূর্তি ও ২৬ বছরে পদার্পন পালিত হয়েছে।  বুধবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর পরিচালানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিণিয়ার মো: শাহেদ আলী, শিশু বিশেষজ্ঞ ডা: এ কে জিল্লুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিকের সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, এডভোকেট আব্দুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের সমন্বয়ক তানজিয়া শিশির ও রুহুল আমিন প্রমুখ।

এছাড়াও বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবীদ, ব্যবসায়ী, শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার