সুনামগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষে বৃদ্ধের মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষে বৃদ্ধের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৭:২০:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষে বৃদ্ধের মৃ ত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অটোরিকশার (সিএনজি) চালকসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত রাকেশ রায় (৭০) হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের গন্ধবপুর শেখ পাড়া মার্কেটের সামনে যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশা মিশুক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি যাত্রী হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ের ছেলে রাকেশ রায় (৭০)  ঘটনাস্থলে মৃত্যু বরন করেন

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন