প্রশাসনে এখনো আ.লীগের দোসররা ঘাটটি মেরে রয়েছে: আরিফুল হক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ AM

প্রশাসনে এখনো আ.লীগের দোসররা ঘাটটি মেরে রয়েছে: আরিফুল হক

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৭:২৫:৫২ AM

প্রশাসনে এখনো আ.লীগের দোসররা ঘাটটি মেরে রয়েছে: আরিফুল হক

ছবি: নিজস্ব


প্রশাসনে এখনো আওয়ামীলীগের দোসররা ঘাটটি মেরে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে অপসারন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী।

বুধবার (১২ ফেব্রুয়ারি ) দুপুরে সুনামগঞ্জ বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী দলের ভেতরে যেনো কোনো দুষ্কৃতকারী প্রবেশ না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলো, তাদেরকে মুল্যায়ন করতে হবে। যারা এখন জার্সি পরিবর্তন করে অতি বিএনপি হতে চায় তাদের থেকে সাবধান থাকবেন। যারা জনগণের আস্থা নষ্ট করতে চায় তাদেরকে চিহ্নিত করে দল থেকে বিতারিত করতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, এমন কোনো কাজ করবেন না যেনো বিএনপির প্রতি মানুষের আস্তা নষ্ট হয়। কোনো ধরনের জমি দখল, চাদাবাজি, সন্ত্রাসীতে সম্পূর্ণ রূপে বিএনপির নেতাকর্মী সাথে যেনো না জড়ায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা করবেন তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিবে দল।

তিনি বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতাকর্মীকে সজাগ থালতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জের মানুষ মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত। রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি এই নেতা।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষাণাসহ রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রনান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে সুনামগঞ্জের শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সদস্য এডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নুরুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক মিফতা সিদ্দিকী জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, মাসুক আলম, আবুল মনসুর শওকত, প্রমুখ।

এরআগে সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকে বিএনপি,  যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সভাস্থলে এসে যোগদেন। এক সময় কানা কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ