ভা*রত থেকে কয়লা আনতে গিয়ে তাহিরপুরের শ্রমিকের মৃ*ত্যু
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ AM

ভা*রত থেকে কয়লা আনতে গিয়ে তাহিরপুরের শ্রমিকের মৃ*ত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০১:৪৮:৩৭ AM

ভা*রত থেকে কয়লা আনতে গিয়ে তাহিরপুরের শ্রমিকের মৃ*ত্যু


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথরের গর্তে পড়ে মো. রজব আলী (৫০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লাকমা সীমান্তের ওপারে তিনি মারা যান বলে স্বজনেরা নিশ্চিত করেছেন। নিহত রজব আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিমপাড়ার বাসিন্দা।

রজবের স্বজনরা জানান, বুধবার সকালে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরে কয়লা কুড়াতে যান রজব আলীসহ কয়েকজন শ্রমিক। তাহিরপুর সীমান্ত থেকে ওই কয়লাখনি প্রায় এক কিলোমিটার দূরে। কাজ করার সময় খনির গর্তে আটকা পড়েন রজব।

টেকেরঘাট পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক কার্তিক দাস বলেন, রজব আলী অবৈধভাবে ভারত থেকে কয়লা আনতে গিয়ে মাথায় পাথরের আঘাত পেয়ে মারা গেছেন বলে শুনেছি। সন্ধ্যায় নিহত রজব আলীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় কঠোর নজরদারির পরও ভোররাতে টহলদলের চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরের কয়লাখনিতে কাজ করতে গিয়ে মারা গেছেন এক শ্রমিক। আমরা তার ব্যাপারে খোঁজ নিচ্ছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক