সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পায়রা উড়িয়ে ও মশাল প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসহাকপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মো. সিতাব খাঁন, মো. আবুল মহসিন হিরা, মো. আছকির খাঁন এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবাসী মো. ছমরুল হক।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. আব্দুল বাশির।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোছা. সুমা বেগম ও গীতা পাঠ করেন ধ্রুবজিৎ সেন।
জৈন্তা বার্তা/আরআর




