জগন্নাথপুরে সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ AM

জগন্নাথপুরে সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০১:৫৯:৫৬ AM

জগন্নাথপুরে সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১১২নং মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৩-২০২৩ সালের শিক্ষার্থীদের এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ-২০২৫ এর আয়োজনে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন পাটলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমেদ।

এছাড়া বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী লিলু রহমান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সালেহ আহমেদ, কয়ছর মিয়া, শিক্ষিকা মিতা রানী দেব, লালা মিয়া ও মাসুক মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি আব্দুল হক আজাদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম আকিক।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খায়রুল ইসলাম সুমন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক