জগন্নাথপুরে জা*মায়াতের যুব বিভাগের কমিটি গঠন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ AM

জগন্নাথপুরে জা*মায়াতের যুব বিভাগের কমিটি গঠন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০২:০৬:১০ AM

জগন্নাথপুরে জা*মায়াতের যুব বিভাগের কমিটি গঠন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের অস্থায়ী অফিসে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আ হ ম ওয়ালীউল্লাহ সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন ও পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হুসেন গুলজার।

পরে উপজেলা জামায়াতের সেক্রেটারি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের কমিটি ঘোষণা করেন। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, সহ-সভাপতি মুক্তাদির হুসেন টিটু, সেক্রেটারি আব্দুল কাদির লাক্সন, সহ-সেক্রেটারি ছাদিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক শাহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ ইসতেখার হুসেন ও সংস্কৃতি সম্পাদক হোসাইন খান।

পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে যুবসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক