ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা.মিলন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুস সাত্তার,পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী দ্বীগেন্দ্র কুমার দাস, উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দিলীপ চন্দ্র দত্ত, উপজেলা নির্বাহী অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিতেম বর্মন জয়,জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু,গোবিন্দগঞ্জ - সৈদের গাও ইউনিয়ন পরিষদ সদস্য লনি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহবায়ক মাহবুব জুবায়ের প্রমূখ।
সভায় শিশুদের সুন্দর হাতের লেখা,চিত্রাংকন প্রতিযোগীতা,শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




