সুনামগঞ্জে ভা র তী য় সাত গরু ফেলে পালিয়েছে চো রা কা র বা রি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ AM

সুনামগঞ্জে ভা র তী য় সাত গরু ফেলে পালিয়েছে চো রা কা র বা রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৫:৩২:১৬ AM

সুনামগঞ্জে ভা র তী য় সাত গরু ফেলে পালিয়েছে চো রা কা র বা রি

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির অভিযান টের পেয়ে পালিয়েছে পাচারকারীরা।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার রাত ২ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানান, বুধবার রাত ২ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া সীমান্ত এলাকা মোকামছড়া  দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। এসময় অভিযানে নামে বিজিরি একটি দল। ওই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সাতটি ভারতীয় গরু। তবে বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা দেখানো হয়েছে। ওই সাতটি গরু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। গরু পাচারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ