জামালগঞ্জে অটোরিকশার ধা*ক্কায় শিশু নি হ ত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ AM

জামালগঞ্জে অটোরিকশার ধা*ক্কায় শিশু নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ১১:৩৮:১৯ AM

জামালগঞ্জে অটোরিকশার ধা*ক্কায় শিশু নি হ ত

ফাইল ছবি


সুনামগঞ্জের জামালগঞ্জে অটোরিকশার ধাক্কায় নূর হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের শাহপুর এই দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন উপজেলার শাহপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে নূর হোসেন বোনের বাড়ি থেকে পায়ে হেটে নিজ বাড়ি শাহপুর যাচ্ছিলো তখন হঠাৎ পিছন দিক থেকে একটি অটোনিকশা সজোরে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। সাথে সাথে আশপাশের লোকজন নূর হোসেনকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ