শেখ হা সি না কে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে: সামান্তা শারমিন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ PM

শেখ হা সি না কে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে: সামান্তা শারমিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ১১:৪৭:১৭ AM

শেখ হা সি না কে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে: সামান্তা শারমিন

ফাইল ছবি


জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, ‘জুলাই আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে মৌখিকভাবে নিষিদ্ধ করা হবে না। রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক কমিটি।’ গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ জড়িত সবাইকে শাস্তির মুখোমুখি করার দাবি জানান তিনি। পাশাপাশি বলেন, ‘মানুষ নতুন রাজনৈতিক দলের অপেক্ষায়। গণ-অভ্যুত্থানের রাজনৈতিক দল কখন আসবে।’

বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি ) বিকেলে সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামে জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবকালে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। শুধু তা-ই নয় গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।’

সংস্কার, বিচার ও নির্বাচনকে মুখোমুখি না করার আহ্বান জানিয়ে সামান্তা শারমিন বলেন, ‘অনেক দল সংস্কার-নির্বাচন নিয়ে নানা কথা বলছে। সংস্কার-বিচার ও নির্বাচন মুখোমুখি করা ঠিক না। জাতীয় নাগরিক কমিটির প্রধান লক্ষ নির্বাচন নয়, গণহত্যার বিচার চাওয়া।’

জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ প্রসঙ্গে মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘দেশে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার হীন প্রচেষ্টা হচ্ছে।’ 

জাতি নতুন রাজনৈতিক দলের অপেক্ষায় মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা দেখেছি গত ছয় মাস ধরে বাংলাদেশের মানুষ বিপুল আগ্রহে অপেক্ষা করছেন একটি নতুন রাজনৈতিক দল কখন আসবে। গণঅভ্যুত্থানের রাজনৈতিক দল কখন আসবে। আমরা আমাদের ক্যাম্পেইনের নাম দিয়েছি-আপনার জন্য নতুন বাংলাদেশ। কিন্তু আজকে থেকে ছয় মাস আগে জুলাই আগস্টে যে অভ্যুত্থান চলছিল সেসময় অভ্যুত্থানের ঠিক আগমুহূর্তে আমাদের চোখে কি চলছিল? আমাদের চোখে চলছিল আমাদের ভাইদের লাশ। এবং আমাদের পরিবারের অসহায়ত্ব। যখন প্রত্যেকটা ব্লকে ব্লকে রেড দিয়ে তল্লাশি চলছিল, জেলে কোনো জায়গা ছিল না। আমরা দেখেছি রাস্তায় রাস্তায় মগজ এবং খুলি পড়ে থাকতে। এ কারণে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা